ভিপিএনমুখী রাশিয়ার জনগন মিডিয়া চ্যানেলগুলো ‘ব্লক’ করেছে ইউটিউব
একদিকে নিয়মিত ভাবে সেবা বন্ধ করে রাশিয়া থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে টেক জায়ন্টরা। অপরদিকে সরকারি নিয়ন্ত্রণ এড়াতে ‘ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক’বা ভিপিএনমুখী হচ্ছেন রাশিয়ার মানুষ।
২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরু হওয়ার পর থেকে ৮ মার্চ পর্যন্ত অ্যাপলের অ্যাপ স্টোর এবং গুগলের প্লে স্টোরের শীর্ষ ১০ ভিপিএন অ্যাপ প্রায় ৬০ লাখবার ডাউনলোড করেছেন রাশিয়ার ব্যবহারকারীরা। আগ্রাসন শুরু হওয়ার আগের ১৩ দিনের সঙ্গে তুলনা করলে অ্যাপ স্টোর দুটিতে শীর্ষ ১০ ভিপিএন অ্যাপের ডাউনলোড বেড়েছে ১৫০০ শতাংশ।
সর্বশেষ শুক্রবার রাশিয়ার রাষ্ট্রায়ত্ত মিডিয়ার সহযোগী চ্যানেলগুলো ‘ব্লক’ করেছে ইউটিউব।
প্ল্যাটফর্মটির মুখপাত্র ফার্শাদ শাদলু জানিয়েছেন, সহিংসতার ঘটনা প্রচারে-প্রকাশে ইউটিউবের যে নীতিমালা রয়েছে,তার আওতায় ব্লক করা হয়েছে রাশিয়ার সংবাদমাধ্যমগুলো।
তবে, রাশিয়া বলছে উল্টো কথা। অ্যাপ স্টোর এবং সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মগুলোর সাম্প্রতিক নিষেধাজ্ঞাকে ‘অন্যায় সেন্সরশিপ’ বলে আখ্যা দিয়েছে রাশিয়া।
রাশিয়ার সংবাদ মাধ্যম স্পুৎনিক বলেছে “ইউটিউবের ব্লকিংয়ের সিদ্ধান্ত গণতান্ত্রিক সমাজের মূলনীতিগুলোর একটির উপর নৃশংস হামলায় নতুন মোড় ছাড়া কিছুই নয়, সেটা হল সংবাদপত্রের স্বাধীনতা।”